সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : অর্থনীতি

পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, ৪ লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-14 21:33:30
পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৯৩ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা-অধিকার।

আরও পড়ুন-  ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ক্ষোভ ঝাড়লেন ভোক্তার ডিজি
  
এতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান পরিচালনা করা হয়।
 
এদিন ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি দল বাজারে অভিযান পরিচালনা করেছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।


 
সারাদেশে ৪১টি দলের অভিযানের মাধ্যমে ৯৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।ভোক্তা-অধিকার জানায়, অধিদফতরের নিবিড় তদারকি কার্যক্রমের ফলে বাজারে পেঁয়াজের দাম কমছে এবং সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
 
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৮৫ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। আর মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১১৫ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার।

আরও পড়ুন-অস্থির পেঁয়াজের বাজারে বড় দরপতন!
 
এছাড়া সোমবার (১১ ডিসেম্বর) সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ১২২ প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি। রোববার (১০ ডিসেম্বর) ৮০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা ও শনিবার (৯ ডিসেম্বর) ১৩৩ প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

 

ইসময়/একে/এমআরএম