চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে গুজব বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
নিসচার পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে যাচাই না করে কোনো ব্যক্তির মৃত্যু বা শারীরিক অবস্থা নিয়ে তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর পাওয়ার পর তা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের পক্ষ থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে