সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-28
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭০ শিশু।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মৃত্যু হয়েছে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন শনাক্তদের মধ্যে ৭০ জনের নিশ্চিত হাম এবং ১ হাজার ১০০ জনের হামের উপসর্গ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।

এ সময়ে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।