নেপালের ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধস ও বরফ-পাথরের স্রোত থেকে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে নেপাল-চীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকা, সড়ক, সেতু ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের পাশাপাশি তিব্বতেও প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকা, প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে নানা বাধা তৈরি হচ্ছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।