সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : খেলা

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-21 21:10:45
অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার

বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই আবারও আস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে ভারত জাতীয় ক্রিকেট দলকে।
২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য আজ ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

আরও পড়ুন- গৌরবময় অগ্রযাত্রার ৪৫ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়

টি–টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে সহ–অধিনায়কত্ব করবেন রুতুরাজ গায়কোয়াড়। সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার। তখন তিনি শেষ দুই ম্যাচে ভারতের সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এই সিরিজে ভারতের বিশ্বকাপ দলে থেকে রয়েছেন তিনজন—সূর্যকুমার, ইশান কিষান ও প্রসিধ কৃষ্ণা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এর মাত্র চার দিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি–টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন- নবীগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ আসামী গ্রেফতার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, যশস্বী জয়সোয়াল, তিলক বর্মা, রিংকু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবাম দুবে, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার। 


ইসময়/এসআই/এমআরএম