সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : খেলা

ব্রাজিলের টানা তিন হার, জয় নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-22 15:39:15
ব্রাজিলের টানা তিন হার, জয় নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হলো ব্রাজিল। বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন লাল কার্ড দেখায়, ম্যাচের শেষের ১০ মিনিট দশ জন ফুটবলার নিয়ে খেলতে হয় ব্রাজিলকে।

ম্যাচ শুরুর আগে দর্শকদের মাঝে মারামারি, পুরো ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের বাজে খেলা, আর ফাউলের এক ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ১০ জনে পরিণত হওয়া - কী দেখেনি ফুটবলপ্রেমীরা। যদিও উত্তেজনার এ ম্যাচে মাঠের খেলাটা তেমন জমে ওঠেনি।

আরও পড়ুন- আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর বাধা নেই শ্রীলঙ্কার

প্রথম হাফে অগোছালো ফুটবল খেলেছে দুদলের ফুটবলাররা। তবে দ্বিতীয় হাফে ওতামেন্দির করা গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের ৬৩ মিনিটে লো সেলসোর নেয়া কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ঝাঁপ দিয়ে চেষ্টা করেছিলেন বলটা আটকাতে, তবে পারেননি। 

গোল হজম করেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। কিছুক্ষণ গোছালো ফুটবল খেলে আক্রমণে যান এন্ড্রিক-লুইজরা। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ম্যাচের ৮১ মিনিটে ডি পলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন।

শেষ দশ মিনিটে দশজন ফুটবলার নিয়ে আর তেমন আক্রমণ করতে পারেনি ব্রাজিল। আর ম্যাচ শেষ হওয়ার আগেই মারাকানা স্টেডিয়াম ছাড়তে শুরু করে স্বাগতিক দর্শকরা। শেষ পর্যন্ত ০-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারল ব্রাজিল। গত মাসে উরুগুয়ে আর এ মাসে কলম্বিয়ার কাছে হারের পর এবার সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে হারল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এদিকে, ম্যাচের আগেই উত্তাপ তৈরি হয় গ্যালারিতে। দুদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকরা দুয়ো দেয়ায় ঝামেলার শুরু হয়। পুলিশ এসে শেষ পর্যন্ত এ মারামারি থামায়।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখন পর্যন্ত সব দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে ব্রাজিল। 

 

ইসময়/একে/এমআরএম