ফরিদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯টি থানা থেকেই এ খেলায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন -অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ
বুধবার (১৩ ডিসেম্বর) জেলার ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মধুখালী উপজেলা একাদশ বোয়ালমারী একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এবং ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম।
আরও পড়ুন -স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন' গড়ার প্রত্যয়ে বরগুনায় শোভাযাত্রা
এছাড়াও খেলায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদপুর (সার্বিক) মো. ইসমাইল কবীর, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত-এ খুদা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান, পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ, ভাঙ্গা সহকারী পুলিশ সুপার তালাত মাহমুদ, ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খেলার প্রথমার্ধে নিশানের দেয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মধুখালী উপজেলা দল। খেলার দ্বিতীয়ার্ধে অপর গোল দিয়ে ব্যবধান বাড়ান নিবিড়। ফলে মধুখালী এগিয়ে যায় ২-০ গোলে। এরপর আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মধুখালী উপজেলা একাদশ।
আরও পড়ুন - 'দেশের জন্য' সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগ বিসর্জনের খবরে স্বস্তি বিসিবির
খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। ম্যান অব দ্যা ফাইনাল পুরস্কার পান মধুখালী উপজেলা দলের খেলোয়াড় নিশান এবং ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পান একই দলের খেলোয়াড় রাব্বি।এছাড়াও প্রতিযোগিতায় চারজন রেফারি এবং ধারাভাষ্যকারদেরও পুরস্কার প্রদান করা হয়। এসময় রেফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ১৫ টি পুরস্কার ঘোষণা করা হয়।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ এক লক্ষ টাকা এবং রানার আপ দল ট্রফি ও নগদ ৭৫ হাজার টাকার প্রাইজমানি মানি গ্রহণ করেন ( উক্ত খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাংবাদিক এ. টি. এম. ফরহাদ নান্নু, পলাশ বিশ্বাস ও বাবুল হোসাইন )
ইসময়/ইস/এমআরএম