সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : প্রযুক্তি

নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করছে গুগল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 21:22:30
নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করছে গুগল

দুই বছর ধরে নিষ্ক্রিয়- এমন সব জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করে দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল গুগল। সেই ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (১ ডিসেম্বর) থেকে অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করবে মার্কিন এই বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।

আরও পড়ুন - ডিজিটাল মাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে ভয়েস প্রযুক্তি

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মে মাসে নীতিমালায় একটি সংশোধন করে গুগল জানায়, নিরাপত্তা ঝুঁকি কমাতে পুরনো অ্যাকাউন্টগুলো মুছে দেয়া হবে।

 

পুরনো অ্যাকাউন্টগুলোতে সাধারণত পাসওয়ার্ড পরিবর্তন করা হয় না। অন্য নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয় না। এর ফলে সেগুলো ফিশিং, হ্যাকিং এবং স্পামের মতো সাইবার হামলার ঝুঁকিতে থাকে। 

যেসব অ্যাকাউন্ট তৈরির পর থেকে কখনোই ব্যবহার করা হয়নি, প্রাথমিক ধাপে সেগুলো মুছে ফেলা হবে বলে জানিয়েছে গুগুল। 
জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে গুগলের অন্য বিভিন্ন সেবাও সংযুক্ত থাকায়, এ বিষয়ে আগে থেকেই ব্যবহারকারীদের সতর্ক করে মেসেজ পাঠাতে শুরু করে গুগল। 

আরও পড়ুন - এআই কি একদিন মানুষকেও ছাড়িয়ে যাবে?
 
ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। 

 

ইসময়/ইস/এমআরএম