সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : প্রযুক্তি

স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ক্ষুব্দ যুক্তরাষ্ট্র?


eshomoy.com || 2021-11-16
স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র  পরীক্ষা  কেন ক্ষুব্দ যুক্তরাষ্ট্র?

 রাশিয়া স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সম্প্রতি রাশিয়ার এ পরীক্ষা কে বিপদজনক ও বেপরোয়া উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ।  যুক্তরাষ্ট্রেও বলেছে  যে রাশিয়ার এ ধরনের পরীক্ষা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত সকল মহাকাশচারী কে বিপদের মুখে ঠেলে দিবে।   তাদের দাবি মহাকাশ স্টেশনে এখন আর কেউ নিরাপদ নয়।  

 

বিবিসি জানায় ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে রাশিয়া তাদের নিজেদের তৈরি কিছু স্যাটেলাইটকে গুঁড়িয়ে দিয়েছে এ কারণে মহাকাশে   যে ডাস্ট এর তৈরি হয়েছে তাতে নভোচারীদের ক্যাপসুলে আশ্রয় নিতে হয়েছে ।  বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে  7 জন নাবিক অবস্থান করছেন।  

 

যার মধ্যে রাশিয়ার দুজন আমেরিকার চারজন ও জার্মানির একজন।  আন্তর্জাতিক  এ মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় 420 কিলোমিটার  দূর থেকে  পৃথিবীকে প্রদক্ষিণ করছে।  

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে রাশিয়ার এ ধরনের পরীক্ষা যদিও তাদের তৈরি একটি স্যাটেলাইট এর উপরে চালানো হয়েছে তারপরও এটি প্রায় দেড় হাজার গতিবিধি শনাক্ত যোগ্য এবং কয়েক হাজার গতিবিধি সনাক্তকরণ অসম্ভব এমন ধ্বংসাবশেষের তৈরি হয়েছে ।  যা সমগ্র মানব জাতির জন্যে বিপজ্জনক।  

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়াকে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।  

 

 তবে রাশিয়া তাদের প্রতি আমার সকল অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে।