সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : প্রযুক্তি

আসছে বিনামূল্যে বিশ্বব্যাপী ওয়াই-ফাই নেটওয়ার্ক


eshomoy.com || 2014-03-13 17:14:30
আসছে বিনামূল্যে বিশ্বব্যাপী ওয়াই-ফাই নেটওয়ার্ক

পুরো বিশ্বকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি।
 
সম্প্রতি নিউইয়র্কের এই সংস্থার মিডিয়া ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড (এমডিআইএফ) এই সংবাদ দিয়েছে। এর ফলে ইন্টারনেট নয়, ব্যবহার করা যাবে আউটারনেট। আর এই সেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
 
এর আগে সাবমেরিন কেবলের মাধ্যমে বিশ্বের প্রায় সর্বত্র ইন্টারনেট পৌঁছে গেলেও, এবার নতুন এই ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিচালনা করা হবে মহাকাশ থেকে। তাই এর নাম রাখা হয়েছে আউটারনেট।
 
সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী এই ওয়াই-ফাই নেটওয়ার্ক ছড়িয়ে দিতে মহাকাশে শতাধিক কিউব স্যাটেলাইট উৎক্ষেপণ করার হবে। এর ফলে যে কেউ যে কোনো জায়গায় বসে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আউটারনেট ব্যবহার করতে পারবে। আউটারনেটে ব্যবহৃত সব তথ্য মহাকাশের পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থিত শতাধিক স্থল স্টেশন হয়ে মহাকাশে থাকা স্যাটেলাইট স্টেশনের মাধ্যমে পৌঁছে যাবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
 
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, এখনো বিশ্বের ৪০ শতাংশ মানুষের ইন্টারনেট সংযোগ নেয়ার সামর্থ্য নেই। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে, যেখানে সরকারি নানা নিষেধাজ্ঞার কারণে ইন্টারনেট ব্যবহারে নানা বাধানিষেধ রয়েছে, বা যেসব দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো কঠিন বা ব্যয়সাধ্য সেখানেও এই নতুন ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে আউটারনেট হয়ে তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগা সম্ভব।
 
এখন এই প্রকল্পের জন্য এমডিআইএফ ফান্ড তৈরিতে কাজ করছে। পুরো প্রকল্পটি গড়ে তুলতে এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে মোট এক থেকে তিন লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন। আশা করা হচ্ছে আগামী বছর থেকেই এই কিউব স্যাটেলাইট নির্মাণের কাজ শুরু হবে।