সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ১১


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-08
মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ১১

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই একটি লাটাহাম্বা (স্থানীয়ভাবে ব্যবহৃত তিন চাকার যান) উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গরুবোঝাই লাটাহাম্বাটি আলমডাঙ্গার একটি পশুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে যায়। এতে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান এবং অন্যরা আহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।