সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-08-20 15:04:45
মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বিসিকের সীমানা প্রাচীরের সাথে পুকুরের পাশে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।

আরও পড়ুন- টঙ্গীতে ব্যবসায়ীর মাদক বেচাকেনার চ্যাট লিস্ট ভাইরাল

পুলিশ জানায়, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাই। ঘটনা সবাইকে জানালে পরে পুলিশকে খবর দেয় বিসিক কর্তৃপক্ষ। পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এসময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে। তবে কি কারণে তিনি মারা গেছেন তার কারণ জানা যায় নি এখনো। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন- শ্রম আইন লঙ্ঘন করায় বিচার চলবে ড. ইউনুসের

মেহেরপুর বিসিক সূত্রে জানা যায়, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। শুক্রবার ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার।

আরও পড়ুন- দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

ই-সময়/আরএম/এমআরএম