গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকার শাহ আলম নামের এক মাদক কারবারির মাদক বেচাকেনার চ্যাট লিস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে।
শাহ আলম গাসিক ৪৯ নং ওয়ার্ড ৩ নং ব্লক এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি টেকবারি থাকেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন- বগুড়ায় বিএনপির পদযাত্রায় জনতার ঢল

স্থানীয়রা জানান শাহ আলম এরশাদ নগর এলাকায় দীর্ঘ দিন যাবত (ইয়াবা) মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ডি বি সহ প্রশাসনের হাতে একাধিক বার ইয়াবা সহ গ্রেফতার হয়েও ভালো হয়নাই সে। আমরা তার গ্রেফতার এর দাবি জানাচ্ছি।
উল্লেখিত চ্যাট লিস্টে জনৈক এক ব্যক্তিকে মেসেজ দিয়ে শাহ আলম বলছেন মুন্নি নামের এক মাদক সম্রাজ্ঞীকে ৯০/৯৫ টাকায় মাল(ইয়াবা) বেচাকেনা করে থাকি।
এ বিষয়য়ে পুলিশ জানায় বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন- ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি
ই-সময়/আরএম/এমআরএম