সম্প্রতি তারকাদের আড্ডার আসর বসেছিল ‘প্রহেলিকা’ সিনেমাকে কেন্দ্র করে। আর আড্ডার ভিতর হঠাৎই নায়ক ফেরদৌস চিত্রনায়িকা বুবলীকে নিয়ে আড্ডার আসর ছেড়ে চলে যান।
‘প্রহেলিকা’র ওই আড্ডায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, ফরিদুর রেজা সাগর, শবনম বুবলী, চয়নিকা চৌধুরী, হৃদি হক ও শাহরিয়ার নাজিম জয়।
জনপ্রিয় এ তারকারা তাদের কথোপকথনে মেতেছিলেন। পরিচালক চয়নিকার ‘প্রহেলিকা’ এবং পরিচালক হৃদির ‘১৯৭২-এর সেই সব দিন’ নিয়ে আড্ডা চলছিল।
একপর্যায়ে আড্ডায় যুক্ত হন রহমান। তিনি দর্শকদের জানান, ফেরদৌসকে নিয়ে এক চমক দেয়া তথ্য। তিনি বলেন, ফেরদৌসের একটি ছবি আছে। ছবির নাম ‘এই সেই কৃষ্ণচূড়া’ রিলিজ হয়নি এখনো।
তখন দুষ্টুমি করে নায়ক ফেরদৌস বলেন, রিলিজ হয়নি কারণ রহমান ভাই নায়িকা আর সিনেমার ফুটেজ হারিয়ে ফেলেছেন।
আড্ডায় তারকাদের বয়স আর অভিনয় নিয়েও নানান রকম কথা ওঠে। ওই সময় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ জানান, অভিনয়শিল্পীদের কখনও বয়স বাড়ে না, আর তাই তাদের অভিনয়ের সেকেন্ড ইনিংস বলে কিছু হয়না।
আড্ডায় হঠাৎ জয় স্বভাবসূলভ নায়কদের খোঁচা দিয়ে বলেন, অভিনয়ের বিরতি নিলে কি ছন্দপতন ঘটে। এরপরই তারকারা তাদের কথায় নানা খুনসুটি শুরু করেন। হৃদির নতুন সিনেমা ‘১৯৭২-এর সেই সব দিন’-এর কাজ নিয়ে শুভকামনা জানানো হয় এ অভিনেতাকে।
আড্ডায় হৃদি হকও প্রশংসার বন্যায় ভাসিয়ে দেন চয়নিকার সিনেমা ‘প্রহেলিকা’র। এরপরই তারকা আড্ডায় ইতি টেনে ফেরদৌস বলতে শুরু করেন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর তখনই ফেরদৌস আড্ডা থেকে নায়িকা বুবলিকে নিয়ে চলে যান।
ই-সময়/বি.ডে/এমআরএম