সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

দর্শকরাও চায় নায়কের জুতা চাটুক নায়িকারা: কঙ্গনার চটাক জবাব


eshomoy.com || 2024-01-10 19:07:45
দর্শকরাও চায় নায়কের জুতা চাটুক নায়িকারা: কঙ্গনার চটাক জবাব

বলিউডের ‘অ্যানিম্যাল’ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়লেও তুমুলভাবে সমালোচিতও হয়েছে। এমনকি রণবীর কাপুরের সিনেমাটি নিয়ে এখনও যেন ঝড় বইছে। সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউতও বিস্ফোরক মন্তব্য করতে ছাড়লেন না।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা এক্সে শেয়ার করে লিখেছেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে। আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে।

 
কিন্তু দুঃখ দর্শকরাও আজকাল চায় নায়কের জুতা চাটুক নায়িকারা! এমন অবস্থা চললে, হয়তো ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে।

এদিকে এই  সিনেমায় রণবীরের অভিনয়ের প্রশংসা হলেও পরিচালক সন্দীপ রেড্ডি কটাক্ষের শিকার হয়েছেন। কেননা তিনি এই ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন, তা অনেকেই ভালোভাবে নেয়নি।

এর আগে ‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্য ও জুতো চাটার সংলাপকে তীব্র নিন্দা করেছেন জাভেদ আখতার। তার কথায়, এই ধরনের সংলাপ নারীদের অসম্মান করে। আর এবার এই একই দৃশ্য ও সংলাপের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত।