সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

দশমিনায় শিক্ষা অফিসারের নির্দেশে কর্মস্থলে না থেকেও আগাম স্বাক্ষর দিলেন এক শিক্ষিকা!


জিল্লুর রহমান জয়েল, দশমিনা, পটুয়াখালী প্রতিনিধি

eshomoy.com || 2023-11-07 20:02:00
দশমিনায় শিক্ষা অফিসারের নির্দেশে কর্মস্থলে না থেকেও আগাম স্বাক্ষর দিলেন এক শিক্ষিকা!

প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয়ে না গিয়ে আগাম স্বাক্ষর করার ঘটনায় ধামাঁচাপার চেষ্টা করছে একটি মহল। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের ১০৫ নং মীরমদন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

অনুসন্ধানে জানা যায়, দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিটলারুজ্জামান ও প্রধান শিক্ষিকা হামিদা বেগম এর সহযোগীতায় প্রাক-প্রাথমিক শিক্ষিকা হাজেরা বিবি মুন্নী প্রায় সময়ে অনিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- দশমিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বিষয়টির সত্যতা জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা বেগম এর কাছে উপস্থাপন করলে, প্রথমে হাজেরা বিবি মুন্নীর ছাফাই গেয়ে তাঁর স্বাক্ষর দৈনিক হাজিরা খাতায় মিল দেখিয়ে, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে তিন দিনের ট্রেনিং ছুটিতে গিয়েছেন বলে জানালেও, তিন দিনের ট্রেনিং ও সরকারী দুই দিন ছুটি সহ মোট পাঁচ দিন পরেও ৫ নভেম্বর রবিবার তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।

প্রাক-প্রাথমিক শিক্ষিকা হাজেরা বিবি মুন্নী কেন আসেননি? জানতে চাইলে প্রাধান শিক্ষিকা বিষয়টি বিভিন্ন ভাবে এরিয়ে যাওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে অনুসন্ধানে বেড়িয়ে আসে থলের বিড়াল !

আরও পড়ুন- রুবাইত হাসান'এর মোবাইল নম্বর ক্লোন, থানায় জিডি- কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা ।

মাসিক রিটার্ন ফরম বা মাসিক বিবরণ ফরমে দেখা যায়, হাজেরা বিবি মুন্নী তিনি দীর্ঘ দিন অনিয়মিত থেকে ৫ নভেম্বর রবিবার থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন।

অথচ, মাসিক বিবরণ ফরমে কর্মস্থলে না থেকেও কি ভাবে আগামী ৫ দিনের স্বাক্ষর দিলেন? জানতে চাইলে প্রধান শিক্ষিকা স্বীকার করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিটলারুজ্জামান এর নির্দেশনায় এই অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়েছেন।

এক পর্যায়ে প্রধান শিক্ষিকা ঘটনাটি ধামাঁচাপার জন্য অর্থের বিনিময়ে সংবাদটি প্রকাশ না করার ব্যর্থ চেষ্টা করেন।

কর্মস্থলে না থেকে কিভাবে আগাম স্বাক্ষর দিলেন জানতে, তারা হাজেরা বিবি মুন্নীর মুঠোফোনে একাধিক কল করলেও তিনি কলগুলো রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে দশমিনা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিটলারুজ্জামান এর কার্যালয়ে গেলে তার প্রধান ফটকে তালা ঝুলানো পেলেও "আমি ও আমার অফিস দূর্নীতি মুক্ত" লেখাটি দেখে প্রথমে স্বস্তি পেলেও, তার মুঠোফোনে একাধিক কল করেও কোনো উত্তর পাওয়া যায়নি। এ যেন আলোর নিচে অন্ধকার এর মতো।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনে, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের জন্য একটি সুশিক্ষিত, আদর্শ ও দূর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠবে এমনটাই জনসাধারণের প্রত্যাশা।


ইসময়/এসআই/এমআরএম