সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-07 20:16:30
এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ৮ নভেম্বরের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল।

তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
 
আরও পড়ুন-দুই আসনের উপনির্বাচনের ফল ও গেজেট স্থগিত
 
এসএসসির ফরম পূরণের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের গুনতে হবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
 
আর মানবিক বিভাগের পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

ইসময়/একে/এমআরএম