সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার


রামগতি লক্ষ্মীপুর সংবাদদাতা

eshomoy.com || 2025-04-24
রামগতিতে ধর্ষণ চেষ্টায়  মুয়াজ্জিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেফতার  করেছে রামগতি থানা পুলিশ।

ভূক্তভোগী পরিবার ও মামলার  সূত্রে জানা যায়,ভূক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার ২য় জামাতের শিক্ষার্থী। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর অভিযুক্ত মুয়াজ্জিন খাওয়ার প্লেট ধোয়ার কথা বলে শিশুটিকে তার রুমে ডেকে নেয়। রুমে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ঠোঁটে কামড় দেয়। একপর্যায়ে খাটে শোয়াইয়া শরীরের পোষাক খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তখন মুয়াজ্জিন তাকে ছেড়ে দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পরেরদিন (২৩ এপ্রিল) বুধবার শিশুটির মা শিশুটিকে মাদ্রাসায় যেতে বললে সে যেতে অস্বীকৃতি জানায় এবং কান্নাকাটি শুরু করে; এবং  ঘটনার বিস্তারিত তার মাকে খুলে বলে। এর আগেও মুয়াজ্জিন শিশুটিকে তার রুমে ডেকে নিয়ে একাধিকবার  শরীরের  স্পর্শকাতর জায়গায় হাত দেয় বলে শিশুটি তার মাকে জানায়।পরে অভিযুক্ত মুয়াজ্জিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

এর আগে (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের কারিগো গোজের জামে মসজিদের মুয়াজ্জিনের থাকার ঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জিহাদুর রহমান (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।সে নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন উত্তর চর বাগ্যা গ্রামের মো. মমিনের ছেলে।

এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করলে  তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার  করে পুলিশ।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন মামলার বিষয়টি  নিশ্চিত করে বলেন, ভূক্তভোগী শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত  মুয়াজ্জিন জিহাদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দর্ষণচেষ্টার একটি মামলা দায়ের করেন।  পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে  আসামীকে গ্রেফতার করে। জিহাদুর রহমান বর্তমানে থানা হেফাজতে আছে। নিয়মানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।