সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে অটোরিক্সা উল্টে নিহত ১


রামগতি লক্ষ্মীপুর সংবাদদাতা

eshomoy.com || 2025-05-14
রামগতিতে অটোরিক্সা উল্টে  নিহত ১


লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিক্সা  উল্টে মো. ইসমাইল হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ১৪মে, বুধবার উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের নবিয়ল মিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত ইসমাইল চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর হাসান হোসেন গ্রামের মরহুম মাহফুজ আলম এর বড় ছেলে। 


প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল ৯টার সময় ইসমাইল হোসেন স্থানীয় রামদয়াল বাজার থেকে অটো রিক্সাযোগে আলেকজান্ডার যাওয়ার পথে নবিয়ল মিয়াগো তেহমুনী মোড়ে চাকা খুলে অটোরিক্সাটি উল্টে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করে ডাক্তার। নোয়াখালীর মাইজদীতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান ইসমাইল। ইসমাইল গত বিশ দিন আগে বিদেশ থেকে দেশে আসছেন বলে জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার জানান, রোগীর ইন্টারনাল হেমারেজ বেশি ছিল। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ দিয়ে খুব বেশি রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করা হয়েছে। 

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার পুলিশ ঘটনা স্থানে গিয়েছে ।