লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ও তার সরকারি গাড়িতে হামলা চালিয়েছে একদল কিশোর ও যুবক। সোমবার (৫আগষ্ট) বিকেল ৪টার দিকে নিজ অফিস যাবার পথে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, আমি অন্য দিনের মতো বাসা থেকে অফিসে যাওয়ার পথে রামদয়াল এলাকায় একটি সড়ক নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে সে স্থান পরিদর্শন করে গাড়িতে উঠতে যাচ্ছিলাম। এরই মধ্যে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে ২০/২৫ জনের একটি দল দৌড়ে এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের আঘাত থেকে আমার মাথা রক্ষা করে অফিসে ছুটে আসি। অফিসে এসে জানতে পারি সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেন । একপর্যায়ে দেখি আমার জীবন রক্ষার জন্য আশপাশের লোকজন দৌড়ে আসে।হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি বলতে পারছি না। তবে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।