সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে হাত-পা বাঁধা এক চা দোকানির লাশ উদ্ধার


রামগতি লক্ষ্মীপুর সংবাদদাতা

eshomoy.com || 2025-05-17
রামগতিতে হাত-পা বাঁধা  এক চা দোকানির লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বাঁধা অবস্থায় নুর আলম (৪৮) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার  খোকন বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর আলম উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার খোকন বাজারের একজন চা দোকানদার। প্রতিদিনের ন্যায় ১৬ মে শুক্রবার রাতে দোকান বন্ধ করে ওই দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দোকানের পিছনে থাকা পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রামগতি থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদি হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে নিহত নুর আলমের স্ত্রী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।