কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতা ও তরুণ আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিন হত্যার ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করে টেকনাফ হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ি।
আটকের পরপর প্রাথমিক জিজ্ঞেসাবাদে ঐ যুবক হত্যার বিষয়টি স্বীকার করে।তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। রাত ১টার দিকে হোয়াইক্ষ্যং এলাকা হতে আশরাফুল কে আটক করা হয়।
আরও পড়ুন- বাগেরহাটে দিনের বেলায় শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৮ভরি স্বর্ণালঙ্কার লুট

সোমবার সকালে কক্সবাজার শহরের সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ হতে আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।এরপর হোটেলের সিসিটিভি ফুটেসে দেখা যায় সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত এক যুবক ২০৮ নম্বর কক্ষ হতে সোজা বের হয়ে বাইক নিয়ে চলে যায়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সিসিটিভি ফুটেস সংগ্রহ করে আশরাফুলকে খুজতে থাকে এবং আশরাফুলের বাড়ি পাহাড়তলীতে সাড়াশী অভিযান চালানো হয়।তবে ঘটনার পরপর পলাতক হয় আশরাফুল ইসলাম ও তার মা বাবা।পরে হোয়াইক্ষ্যং থেকে তাকে মধ্যরাতে আটক করে।
ইসময়/আরএম/এমআরএম