পটুয়াখালীতে ৪র্থ পর্যায়ের গনভবন থেকে ভার্চুয়াল এর মাধ্যমে ৯ আগষ্ট সোমবার সকাল ১০ টার দিকে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেঁ ঘরের চাবি ও দলিল হস্তান্তরের শুভ-উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

এ সময়ে প্রধানমন্ত্রী দেশের অন্যান্য জেলা উপজেলার ন্যায় পটুয়াখালীর বাউফল উপজেলায় ২১৭টি, কলাপাড়া উপজেলায় ১২৯টি এবং গলাচিপা উপজেলায় ২৭টি ঘর প্রদান করা মাধ্যমে পটুয়াখালী জেলার দশমিনা, দুমকি, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী ও পটুয়াখালী সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝেঁ দলিল হস্তান্তর করার মাধ্যমে গলাচিপা ও কলাপাড়া উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১
এ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঝ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি এডিসি শিক্ষা মোসাঃ মরিয়ম বেগম এরঁ উপস্থিতিতে বিভিন্ন সুফলভোগী গৃহ ও ভুুমিহীনদের মাঝেঁ দলিল হস্তান্তর করেন।
এসময়ে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার ভূমি, মোঃ সাঈফুল, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া মিতু, গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও সম্প্রচার সম্পাদক আ, স ম জাওয়াদ সুজন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম,
আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলার সরকারি দপ্তরে কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, রাজনিতিবিদ নেতৃবৃন্দ, সুশীল সমাজের গনমান্য ব্যক্তি বর্গা, সুফলভোগীরা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জেলায় এ পর্যন্ত সারাদেশে ২ লাখ ৭ হাজার ২৩০ জন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩
ই-সময়/আরএম/এমআরএম