সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আহত হালিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করেছে পুলিশ।
৩ আগস্ট, বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই নিহতের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

নিহত হালিমা খাতুন থানার চক চবিলা গ্রামের মৃত জুলমত আলী স্ত্রী। আটকৃতরা হলেন, চক চবিলা গ্রামের মোজাহার আলী ছেলে মেনহাজ আলী, স্ত্রী মিনা খাতুন ও মৃত জুব্বার আলী ছেলে আবুল কালাম।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চক চবিলা গ্রামের মৃত জুলমত আলীর ছেলে বেলাল হোসেন গং ও একই গ্রামের মোজাহার আলীর পরিবারের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল।
আরও পড়ুন- বেতাগীতে ঘুষ দাবীর প্রতিবাদে তহশিলদারের বিরদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

এরই জের ধরে সোমবার (৩১ জুলাই) হালিমা খাতুনকে মারপিট করে মোজাহার আলী পরিবারের লোকজন। মারপিটে আহত হলে হালিমা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরে। আবারও তিনি গুরুতর অসুস্থ হলে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যায়। রাতেই মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরে মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন- মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর, মামলার জেরে ফের হামলা

ই-সময়/আর.এম/এমআরএম