নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় উপকূলের মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার। ১২অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যে রাত ২২ দিন পর্যন্ত জেলেরা নদীতে মাছ শিকার থেকে নিজেদের বিরত রেখেছেন।
তবে অভিযান সফল হওয়ায় গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরো বাড়বে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবীরা। তবে এ সময় মাথাপিছু যে চাল বরাদ্দ পেয়েছে জেলেরা তা চাহিদার চেয়ে খুবই নগন্য বলেছেন। তাদের দাবি চালের পরিমাণ যেন বাড়ানো হয় এবং প্রকৃত জেলেরা যেন চাল পায় তা সঠিক তদারকি করার।
আরও পড়ুন-পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরে- বাণিজ্যমন্ত্রী
নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নৌকা তৈরি, নৌকা মেরামত ও জাল মেরামত সহ বিভিন্ন আনুষাঙ্গিক কাজ শেষ করেছেন ইতিমধ্যে। এখন শুধুই প্রহর গুনছে জেলেরা। তাদের আশা এখন থেকে আবার ঝাঁকে ঝাঁকে মাছ আসবে তাদের জালে।

জেলে লিটন বলেন, দিনে দিনে জেলে পেশার লোক কমছে। এপেশায় নতুন করে কেউ আর যোগ হয়না। ঋণের বেড়াজালে আর কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় এমনটা হচ্ছে। আমরা বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে যাব।
জেলে হাসান বলেন, আমরা এবারে তেমন একটা লাভের মুখ দেখিনি। ২২দিন অবরোধ শেষে এখন আমরা জেলেরা নদীতে মাছ শিকারে যাবে। এখন আমরা আশায় আছি আবার জেলেরা ফিরবে তাদের সোনালি দিনে।
এ বিষয়ে ভোলা জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতীত সঠিকভাবে পালন হয়েছে। বর্তমানে জেলেরা নদীতে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন-কুড়িগ্রামে ধান কেটে চুরি রাতের আঁধারে, পাল্টা-পাল্টি মামলা
২ নভেম্বর রাত ১২টারপর থেকেই নদীতে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেরা নদী থেকে ইলিশ বোঝাই করে হাসিমুখেই ফিরবে ঘাটে।
ইসময়/একে/এমআরএম