সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

কুড়িগ্রামে ধান কেটে চুরি রাতের আঁধারে, পাল্টা-পাল্টি মামলা


আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-11-01 20:19:30
কুড়িগ্রামে ধান কেটে চুরি রাতের আঁধারে, পাল্টা-পাল্টি মামলা

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী চৌধুরী পাড়া এলাকায় মো. আউয়াল হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেছেন। 

অভিযোগে জানা যায়, একই ইউনিয়নের বাসিন্দা সরকার পাড়ার মৃতঃ নছিয়ত উল্লার ছেলে আবু বক্কর সিদ্দিক-এর সঙ্গে জাহাঙ্গীর আলমের জমি - জমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।

এই সুযোগ কাজে লাগিয়ে আবু বক্করের নেতৃত্বে, মোঃ মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুস সালাম, মোঃ ঘেগা মিয়ার ছেলে সাইদুল ইসলাম, আহাদ আলীর ছেলে আলম মিয়া, আবু বক্কর সিদ্দিকের ছেলে লুৎফর রহমান সহ আরো ১০/১২ জন অযানা ব্যক্তিদের নিয়ে রাতের অন্ধকারে তার ক্ষেতের চলতি মৌসুমের প্রায় ২০ মন পাকা ধান কেটে চুরি করে নিয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য ২৫ হাজার টাকা বলে উল্লেখ করে জমি ভোগদাতা জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম সদর থানায় একটি এজাহার দায়ের করেন। 

আরও পড়ুন-পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরে- বাণিজ্যমন্ত্রী

জাহাঙ্গীর আলমের পিতা ও এলাকাবাসীর সঙ্গে প্রতিবেদকের কথা হলে তারা বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন যাবত পাল্টা-পাল্টি মামলা হয়ে আসছে। এর মধ্যে আবু বক্কর সিদ্দিকের দায়েরকৃত একটি মামলায় জাহাঙ্গীর আলম রায় পায়। অপরাপর জাহাঙ্গীর আলম বাদী হয়ে পেনাল কোডে একটি মামলা দায়ের করেন।

বর্তমান মামলাটি চলমান থাকা অবস্থায় আবু বক্করের নেতৃত্বে রাতের অন্ধকারে পাকা ধান কেটে চুরি করে নিয়ে যাওয়ার দায়ে জাহাঙ্গীর আলম বাদী হয়ে আরও একটি কুড়িগ্রাম সদর থানায় এজাহার করেন। 

এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, আবু বক্কর ও জাহাঙ্গীর দফায় দফায় পাল্টা-পাল্টি মামলার সুরাহা সুস্থ সমাধানের জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিরা শালিস বৈঠক করেন। তবে গ্রাম্য শালিস ও আদালতের রায়কে মানেনা আবু বক্কর এই মর্ম প্রকাশ করেন জাহাঙ্গীর।

এ বিষয়ে আবু বক্করের সঙ্গে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, আমার প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম আমাকে অহেতুক হয়রানীর শিকার করছে, আমি ধান কেটেছি সত্য, তবে রাতে নয় প্রকাশ্যে দিনের বেলা। 

এ ব্যাপারে ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, তাদের জমা-জমির মামলার বিষয় নিয়ে একাধিকবার সুস্থ সমাধানের জন্য আমার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক করেছিলাম। তবে উভয়ের বিমতের কারণে তা অসমাপ্তি রয়েছে। তবে বিজ্ঞ আদালত যাদেরকে রায় দিবেন আমরা তাদেরই হয়ে সমাধান করে দিবো। 

আরও পড়ুন-ডেঙ্গুতে আজ ৫ জনের মৃত্যু

উল্লেখ্য, চৌধুরী পাড়া ও সরকার পাড়ার সচেতন মহল উভয়ের সঙ্গে প্রতিবেদকের কথা হলে সকলেই একই বাক্যে প্রকাশ করেন, বক্কর ও জাহাঙ্গীরের পাল্টা-পাল্টি মামলা, বিচার শালিস দ্রত সমাধান হওয়া উচিত। নইলে বড় ধরনের ঘটনা ঘটার আশংকা রয়েছে। 

ইসময়/একে/এমআরএম