সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা


আনোয়ার হোসেন - কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-10-21 17:21:15
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় পুরাতন জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ  কমান্ড, কুড়িগ্রাম।

এসময় আলোচনা সভায় নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম টুকু। আরও উপস্থিত ছিলেন সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আজিজুল হক ও পাঁচগাছী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। উপদেষ্টা মন্ডলী সাঈদ হাসান লোবান ও রাশেদুজ্জামান বাবু। 

আরও পড়ুন-  শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা : ধর্ম যার যার বাংলাদেশ সকলের : বাংলাদেশ ন্যাপ

আলোচনা ও মতবিনিময় শেষে সাবেক জেলা কমান্ডারের নেতৃত্বে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ০৬ মাস মেয়াদী কমিটি গঠন করে দেয়া হয়। তবে সদর ও পৌর কমিটি স্থগিত রয়েছে। স্বল্প সময়ের মধ্যে সদর ও পৌর কমিটি গঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।


 
এ বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আব্দুস সালাম বাবু, লুমান, অন্তু চৌধুরী, শাহা আলম, খোরশেদ, রাসেল ও বেলাল বলেন, এ দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছে আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বাবা-চাচা যারা আছেন তাদের জীবন বাজী রেখে আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা সন্তানেরা যতদিন বেঁচে থাকবো, আমাদের উত্তরসুরীর স্বাধীনতা অর্জনের সকল নির্দেশনা মেনে চলবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিবো, শিখিয়ে দিবো, স্বাধীনতা রক্ষার্থে জীবন দিয়ে হলেও তা মোকাবেলা করবো। 

তবে আমাদের এই সন্তান কমান্ডের মাঝে একটি চক্র কাজ করছে। তারা এই সংগঠনটিকে অস্থিরতায় রাখার চেষ্টা করছেন। কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। আমাদের বাবা-চাচারা যেমন জীবন বাজী রেখে স্বাধীনতা দিয়েছে, আমরাও আমাদের জীবনের বিনিময়ে হলেও সংগঠনকে রক্ষা করবোই। কেননা লাখো শহীদের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি, শহীদের রক্ত বৃথা যেতে দিবো না।

আরও পড়ুন-  লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ইসময়/আরএম/এমআরএম