সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে শিশু পার্কের ভিত্তি প্রস্তর উদ্বোধন


আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রতিনিধি

eshomoy.com || 2023-10-26 16:24:00
ভূরুঙ্গামারীতে শিশু পার্কের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পরিষদের মালিকাধীন জমিতে উপজেলার জয়মনিরহাট বাজারের পাশে শিশু পার্কটি স্থাপন করা হবে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার ১১টায় জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধিন প্রায় আড়াই একর জমিতে ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

আরও পড়ুন-দীঘিনালায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের অকালমৃত্যু

উদ্বোধন এর পর বাংলাদেশ আওয়ামী লীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব ও জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং অসমাপ্ত কাজ গুলো সম্পাদনের জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

ভূরুঙ্গামারী উপজেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য কোন পার্ক নেই। এডিপির অর্থায়নে জেলা পরিষদ প্রায় ২ কোটি টাকা ব্যয়ে শিশু পার্কটি নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম জেলা পরিষদ।

আরও পড়ুন-পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে ৫ জেলে আটক

ইসময়/একে/এমআরএম