পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে আটক করেছে দশমিনা নৌ পুলিশ।
যানাযায়, সারা দেশের ন্যায় সরকারি বিধি মোতাবেক ২২ দিনের জন্য সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করে রাত ভর নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা।
আরও পড়ুন-নাটোর ও বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নদীবেষ্টিত চর হায়দার সাকিনের উত্তর পাশে তেঁতুলিয়া নদীর শাখা নদীর মধ্য পয়েন্ট থেকে, ২৫ অক্টোবর রাত ২.১৫ মিনিটের সময়
ভোলা জেলার লালমোহন থানার ফরাশগঞ্জ ৭নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ জাফর (৩৫), মঞ্জু মিয়া (২৫), মোঃ জামাল (২৭), মোঃ আল ইসলাম (৩৩) ও মোঃ জুয়েল(২৫) সহ পাঁচ জনকে আটক করা হয়।

এবিষয়ে নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আশরাফ উদ্দীন বলেন, তেঁতুলিয়া নদীতে মাছ ধরছে জেলেরা ।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আটশত মিটার পুরান সুতার জাল, আট কেজি মা ইলিশ ও মাছ ধরার কাজে ব্যবহৃত সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন চালিত একটি কার্ডবডি নৌকা জব্দ করা হয়।
আসামীদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধনী/২০১৩) এর (১) ধারায় শাস্তি যোগ্য অপরাধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত মা ইলিশ মাছ পচনশীল হওয়ায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
আরও পড়ুন-সাতক্ষীরায় ঘুমের ঔষুধ খেয়ে যুবকের আত্মহত্যা
ইসময়/একে/এমআরএম