সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সাতক্ষীরা

সাতক্ষীরায় ঘুমের ঔষুধ খেয়ে যুবকের আত্মহত্যা


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2023-10-24 16:41:45
সাতক্ষীরায় ঘুমের ঔষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ড্যামরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি নিহতের স্বজনরা।

আরও পড়ুন-বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু


নিহতের পরিবারের সদস্যরা জানায়,গত সোমবার রাতের খাওয়া  শেষ করে প্রতিদিনের ন্যায় নিজের রুমে ঘুমাতে যায় বিকাশ‌। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পায়নি স্বজনরা। পরিবারের সদস্যরা তার শোয়ার ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় বিছানায় উপর পড়ে থাকতে দেখে বিকাশকে।

 

পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বিকাশ অবিবাহিত ছিল। তবে  আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে তার পরকীয়া প্রেম চলছিল। 

পরকীয়ার জের ধরে সে আত্মহত্যা করতে পারে এমনটাই ধারণা করছে এলাকাবাসী। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন-আগামী নির্বাচনের পর পরিস্থিতি বিশৃংখল হলে হস্তক্ষেপ করতে পারে বিশেষ বাহিনী, আসতে পারে নিষেধাজ্ঞা

ইসময়/একে/এমআরএম