সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সাতক্ষীরা

বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করবে : স্বরাষ্ট্রমন্ত্রী


আরাফাত আলী -স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2023-09-23 17:28:30
বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চলমান রোডমার্চ  কোন আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয় বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করে যথাসময়ে় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়ে়ছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন।

সামনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী।

ভিসা নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। ভিসা কাকে দেবে বা না দেবে সেটি একান্তই সেদেশের সিদ্ধান্ত। তবে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে বা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করবে। শনিবার বেলা দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ড এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতক্ষীরায় সমাবেশ শেষে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা তিনটায় কালিগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হন। 

ইসময়/আরএম/এমআরএম