সাতক্ষীরার কলারোয়ায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ। কৃষক রুহুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে থানায় অভিযোগ হয়েছে।
ঘটনাটি ঘটেছে-শুক্রবার (২০অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামে।
আরও পড়ুন- ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল
আহত কৃষক রুহুল কুদ্দুস জানান -সকালে তার ঝাড়ের বাশ কাটা নিয়ে একই গ্রামের ছহিল উদ্দীনের ছেলে মিজানুর রহমানের সাথে ঝগড়া হয়। পরে তা আবার মিটে য়ায়। সকাল ১০টার দিকে তিনি তার ঝাড়ের কাটা বাশ গুলো আনতে গেলে মিজানুর রহমান ধারালো দা নিয়ে ছুটে এসে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে।
হাত দিয়ে ঠেকাতে গেলে দুই হাত কেটে যায়। মারাক্তক আহত অবস্হায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করেন।
এঘটনায় ন্যায় বিচারের দাবীতে আহত কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন- পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো দাদন ব্যবসায়ী বানানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ইসময়/আরএম/এমআরএম