সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সাতক্ষীরা

সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ


আরাফাত আলী - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2023-08-26 16:36:45
সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ

আরাফাত আলী, ই-সময়:সাতক্ষীরার পাটকেলঘাটায়  এক গৃহবধু (২২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার  (২৬ আগস্ট)ভোররাতে ঘটনাটি ঘটেছে। বর্তমান ওই গৃহবধূ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম উপজেলার  পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক। 

আরও পড়ুন- জুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গৃহবধুর শ্বাশুড়ি জানান, তার ছেলে পেশায় একজন ট্রাক চালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে তার ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্রগ্রামে চলে যায়। রাতে বৌমা ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। শনিবার ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তার বৌমাকে হাত ও মুখ বেঁধে উপুর্যপরি ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তার স্বামীর ঘুম ভেঙে যায়। এসময় তারা বৌমার ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়। পরে  রক্তাক্ত অবস্থায় তার বৌমাকে নিয়ে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তার বৌমা  চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন- আবারও ট্রাম্পকে ব্যঙ্গ বাইডেনের

ধর্ষণের শিকার গৃহবধু জানান, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতিতে  ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করেছিল আরিফুল। তবে ওই সময়  শালিসের মাধ্যমে  তাকে বকা-ঝকা দিয়ে ক্ষমা করে দেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন।


পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

আরও পড়ুন- খেলা দেখতে গিয়ে ১২ জনের মৃত্যু

ইসময়/আরএম/এমআরএম