সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সাতক্ষীরা

সাতক্ষীরায় শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


আরাফাত আলী - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2023-08-15 16:43:15
সাতক্ষীরায় শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন- ধর্মপাশায় জাতীয় শোক দিবস পালন

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। পরে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা শ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ সদর উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়। গণভোজের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করেছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। 

আরও পড়ুন- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসি কর্মকর্তাবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন

মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সুবেদার মেজর মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে গরীব ও অসহায় ২০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদায় ১৫'ই আগষ্ট পালিত

ই-সময়/আরএম/এমআরএম