সাতক্ষীরার দেবহাটায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সে উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় প্রতিবেশি আজগর আলী।
আরও পড়ুন- কালিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

এসময় ওই শিশুকে পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের চেষ্টা করে সে। পরবর্তীতে বাড়ি ফিরে এসে অস্বাভাবিক আচরণ দেখে তার মা জানতে চাইলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানায় ওই শিশু ।
এবিষয়ে নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার রাতে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আজগর আলীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন- সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ইসময়/আরএম/এমআরএম