সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নাটোর

বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

eshomoy.com || 2023-10-22 15:48:15
বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌমুহান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সাথে নানীর বাড়ীতে বেড়াতে এসেছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

আরও পড়ুন- মৌলভীবাজারের রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজার আয়োজন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও নিহত শিশুর পারিবারের সদস্যরা জানায়, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সাথে নিয়ে বাড়ীর পাশে সরকারী পুকুরপাড়ে খেলা করছিল। খেলা করার কোন এক সময় সকলের অগচরে অসাবধানতাবসত তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোন সারা শব্দ না পেয়ে শিশু হুমাইরার মা পিংকি বেগম বাহিরে এসে মেয়ের খোঁজ করে। এ সময় তার মেয়েকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশী সহ পরিবারের সদস্য বেড়িয়ে আসে এবং আনাফ ও হুমাইরাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানায়। পরে স্থানীয়রা কিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের সরকারী একটি পুকুরের পানিতে শিশু দুইজনকে ভাসতে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার


ইসময়/আরএম/এমআরএম