সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজার আয়োজন 


মাছুম বখ্স মাহী - মৌলভীবাজার

eshomoy.com || 2023-10-22 10:54:00
মৌলভীবাজারের রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজার আয়োজন 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে এ বছর সর্বপ্রথম কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এটি মৌলভীবাজার - কুলাউড়া সড়কের পশ্চিম কদমহাটা থেকে ৫ কিলোমিটার দূরত্বে বালিসহস্র গ্রামের আসুতুষ ভট্টাচার্যের বাড়িতে অনুষ্ঠিত হবে। 

২২ অক্টোবর (রবিবার) সকাল১০থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী কুমারী পূজা অনুষ্ঠিত হবে। দূর্গাপূজার অষ্টমৃতিতে মা দূর্গার সন্তুষ্টির জন্য এ পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজায় সাধারণ ৯-১১ বছরের কুমারী মেয়েকে মা দূর্গা রুপে পূজা করা হয়ে থাকে।

আরও পড়ুন- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের ক্ষমা

পূজারীদের তথ্য মতে, বিগত ৫৫ বছরে রাজনগরেএ পূজা অনুষ্ঠিত হয় নি। আসুতুষ ভট্টাচার্যের পারিবারের অনেকদিনের ইচ্ছে কুমারী মা দূর্গার সন্তুষ্টিতে এ পূজা আয়োজন করা। এইভার সর্বপ্রথম কুমারী পূজা আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে অনেকটাই উৎফুল্ল আসুতুষ ভট্টাচার্যের পরিবার। পূজার সময়কালে (অনুস্কা ভট্টাচার্যকে) কুমারীকে কল্পলোকে দেবীর আসেন বসিয়ে এ পূজা সম্পন্ন করা হবে। এ সময় মা দূর্গার চরণে বিভিন্ন উপ-টুকন ও কুমারী মেয়ের বিয়ের যাবতীয় উপহার সামগ্রী প্রেরণ করা হবে। 
আয়োজক কমিটির আশামতে এ বছর কুমারী পূজায় ব্যাপক ভক্তের সমাগম ঘটবে। ইতিমধ্যে পূজা দেখতে ও মায়ের সন্তুষ্টিতে দেশ ও দেশের বাহির থেকে ভক্তবৃন্দের আগমন ঘটেছে।

এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য অংশুমান ভট্টাচার্য বলেন, দূর্গাপূজায় মা দূর্গার সন্তুষ্টির একটি বড় মাধ্যম হচ্ছে এই কুমারী পূজা।
এ বিষয়ে কুমার পূজা কমিটির পুরোহিত অমৃত রাম ভট্টাচার্য দুলাল বলেন, এ বছর রাজনগরে আমি কুমারী পূজায় মায়ের সমীপে যঙ্গ সম্পন্ন করবো এ বিষয়ে আয়োজক কমিটির সাথে কথা হয়েছে। 

এ ব্যাপারে রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে সকল পূজা মণ্ডপ পুলিশের টহল অব্যাহত রয়েছে। কুমারী পূজায় আমাদের বিশেষ টিম কাজ করবে। 
এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, আমর রাজনগরে প্রতিটি মন্দির তদারকি করছি। এ বছর রাজনগরের বালিসহস্র গ্রামের আসুতুষ ভট্টাচার্যে বাড়িতে কুমারী পূজা হবে আমরা শুনেছি এবং ইতিমধ্যে পূজা মণ্ডপ পরিলক্ষন করেছি।

আরও পড়ুন- ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে চামটায় বিক্ষোভ মিছিল

ইসময়/আরএম/এমআরএম