সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : শরীয়তপুর

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে চামটায় বিক্ষোভ মিছিল


রাব্বি ছৈয়াল - শরীয়তপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-20 21:12:45
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে চামটায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনীদের উপর ইসরাইলের গণহত্যা বন্ধের দাবীতে শরিয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুস্ঠিত হয়েছে ।


শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ পড়ে নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী গোলার বাজার জামে মসজিদ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলমাইজ চেয়ারম্যান বাজার গিয়ে আলেম-ওলামাদের প্রতিবাদী বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করেন।

আরও পড়ুন- পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো দাদন ব্যবসায়ী বানানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন


 সমাবেশে ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। 


শক্তি যদি থাকতো বাংলাদেশ থেকে লং মার্চ করে ফিলিস্তিনে হামাস বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি কাফের সৈন্যদের সাথে যুদ্ধ ,সংগ্রাম করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম।

বক্তারা আরো বলেন, সারা বিশ্বের মুসলিমগণ ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। 

বিক্ষোভ মিছিলে পুরো অংশ জুড়ে তৌহিদী জনতার কণ্ঠে ফিলিস্তিনের জনসাধারণের প্রতি সহমর্মিতা এবং সংহতি প্রকাশ এবং ইসরায়েলের  বিরুদ্ধে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে চামটা ইউনিয়নের সড়ক গুলো।

আরও পড়ুন- ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

ইসময়/আরএম/এমআরএম