সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-24
মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের কন্যাশিশুকে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে আইনি ঝামেলায় ফেলতে শরীফ আলী নিজের শিশুকন্যা রুনা বেগমকে হত্যা করেন বলে মামলার তদন্তে উঠে আসে। পরে হত্যার দায় প্রতিপক্ষ সালেক মিয়ার ওপর চাপানোর চেষ্টা করা হয়।

ঘটনার পর নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে স্বামী শরীফ আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

দীর্ঘ প্রায় ১২ বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি পর্যালোচনা করে আদালত তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিলের সুযোগ রয়েছে।