সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারে জামায়াতের জেলা আমির-সেক্রেটারিসহ আটক ৫


মাছুম বখ্স মাহী - মৌলভীবাজার 

eshomoy.com || 2023-09-08 18:42:15
মৌলভীবাজারে জামায়াতের জেলা আমির-সেক্রেটারিসহ আটক ৫

মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্ম নিয়ে ফেইসবুক লাইভ আলোচনা অনুষ্ঠান চলাকালে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন- আ.লীগ সরকার মানেই উন্নয়ন : হালিমুল হক মিরু

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১১:৩০ এ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ চৌধুরী এবং জামায়াত সদস্য শেখ শাহাবুদ্দিন।

এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন- জেল ও মৃত্যুর পরোয়া না করে মাঠে থাকার আহ্বান মির্জা ফখরুলের

ইসময়/আরএম/এমআরএম