সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মৌলভীবাজার

অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার


মাছুম বখ্স মাহী - মৌলভীবাজার 

eshomoy.com || 2023-08-27 17:57:00
অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের এতথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ।

আরও পড়ুন- সিদ্ধিরগঞ্জে ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), শাহপুর গ্রামের রুবেল মিয়া (৩০) ও লালাপুরের আমির হোসেন (৪১)।

পুলিশ সুপার জানান, গত ২৪ আগস্ট রাতে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫) বসত ঘরের বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙ্গে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন লোক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেধে নগদ বিশ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঘটনার পর রাজনগর থানার পুলিশ ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে। এর ভিত্তিতে শনিবার রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- বরগুনায় বাস কাউন্টার থাকলেও নেই কোন টিকিট

তিনি জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের বসত বাড়ী সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রংয়ের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি হ্যামার, তালা কাটায় ব্যবহৃত একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং ডাকাত জাকির হোসেন এর দেখানো মতে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন- বিদেশিরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারবে না : রিজভী

 

ইসময়/আরএম/এমআরএম