সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার


আরিফুল ইসলাম জয় - ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-10-21 17:36:30
ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বস্তুাবন্দি যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে  ঢাকার মিরপুরের দুয়ারি পাড়া থেকে তাকে গ্রেফতার  করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন গ্রেফতারের  ত‍থ‍্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন- ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে চামটায় বিক্ষোভ মিছিল


গ্রেফতারকৃত আসামির নাম শফিকুল ইসলাম শফি (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের বাড়াইটারী এলাকার ঝালেম  উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার মন্দিরের পাশের একটি সুপারি বাগানে শাহিন আলম (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করে লাশ বস্তায় ভরে পাশের ধান খেতে রেখে পালিয়ে যায় শফিকুল। পরে রবিবার (১৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

 

ওই দিন নিহতের ছোট ভাই সিদ্দিক আলম বাদি হয়ে শফিকুল, তার মামা নুর মোহাম্মদ ও মা সকিনা বেগম এই তিনজনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি হত‍্যা মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে চুরি যাওয়া মোবাইল ফোন  ট্রাকিং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর থানার দুয়ারি পাড়া থেকে মামলার প্রধান আসামিকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে মামলার অপর আসামি সকিনা বেগমকে নিজ বাড়ি এবং নুর মোহাম্মদকে দিনাজপুর থেকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসা বাদে শফি বলেন উক্ত হত‍্যা কান্ডের সাথে সে একাই জড়িত। 

আরও পড়ুন-  পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো দাদন ব্যবসায়ী বানানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে। শনিবার আসামিকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হত‍্যা কান্ডে ব‍্যবহৃত আলামত সংগ্রহ করা হয়। দুপুরে আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ইসময়/আরএম/এমআরএম