"'কাঁদো বাঙালি কাঁদো ''
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর কালো রাতে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগষ্টে শ্রদ্ধা জ্ঞাপন করে মাসব্যাপী কর্মসূচী পালন করছে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
আরও পড়ুন- ধর্মপাশায় জাতীয় শোক দিবস পালন
১৫ ই আগষ্ট -মঙ্গলবার সকাল 11 টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
আরও পড়ুন- ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত
বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা কমান্ডের সম্মানিত কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, সহকারী কমিশনার ভূমি তাইফুর রহমান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেহজর সাবেক অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সীরাজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান।
আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদায় ১৫'ই আগষ্ট পালিত
বাঙ্গালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে। যতদিন রবে পদ্মা গৌরী মেঘনা যমুনা বহমান,ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন , রচনা প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার প্রদান ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনি নিয়ে ডকুমেন্টরি ও প্রমান্য চলচিত্র প্রদর্শন করেন উপজেলা সহকারী প্রগ্রামার রুবেল সরকার।
উপস্থিত ছিলেন রাজনৌতিক নের্তৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসি কর্মকর্তাবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন
ই-সময়/আরএম/এমআরএম