সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ফরিদপুরে তুরাগ হত্যা মামলায় গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-19 16:43:45
ফরিদপুরে তুরাগ হত্যা মামলায় গ্রেফতার ৩

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক শিক্ষার্থী আসাদুজ্জামান নূর তুরাগ (২২) হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।

পুলিশ সুপার জানান, শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে জুয়েল শেখকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজন (২৬) ও সাজনকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের বাড়ি সদর উপজেলার অম্বিকাপুর এলাকায়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে গত ১১ অক্টোবর বিকালে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মেহগনি বাগানে শহরের আলীপুর এলাকার বাসিন্দা তুরাগকে কুপিয়ে হত্যা করা হয়। এবং একইদিন রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন তুরাগের বাবা আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন- দেড় কোটির অধিক টাকা নিয়ে রাতের আঁধারে ফার্মেসীর মালিক উধাও 

 

ইসময়/একে/এমআরএম