সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু


আল-আমিন হোসেন পরশ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-21 19:32:30
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

আলমডাঙ্গায় কাঠের গুলভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহাসিন(৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাত ৮ টার  সময়  আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সাদাব্রীজ এর সন্নিকটে আলমডাঙ্গা টু কুষ্টিয়া হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন- যশোরের ৬ আসনে মনোনয়ন কিনলেন ৬২ জন, ঝিকরগাছায় সর্বোচ্চ ২৮

নিহত ভ্যান চালক আলমডাঙ্গা  থানার কালিদাসপুর দক্ষিণপাড়া  গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। পূর্বে তিনি হারদী ইউনিয়নের চক হারদী গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ চার বছর কালিদাসপুরে একটি ভাড়া করা বাসায় থাকতেন।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটানাস্থলে  হাজির হয়। প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, ভ্যানচালক মহাসিনের ভাড়া বাসায় তেমন কোন জায়গা না থাকায়, বাড়ি ফেরার সময় ভ্যান, মানিকের গ্যারেজে রেখে যেত। 

অন্যান্য দিনের মতো ভ্যান চালানোর শেষে সাদা ব্রীজের সন্নিকটে পার্শ্ববর্তী মানিকের গ্যারেজে  ভ্যান রেখে  রাস্তা পার হয়ে চায়ের দোকানে যেতে ছিল। ঠিক সেই মুহুর্তে ঢাকা মেট্রো- ট-১৮-৫৮৭৮ নাম্বারের দ্রুত গতির গাছের গুল বোঝাই  ট্রাকটি রাস্তার ডান সাইডে যেয়ে ধাক্কা দিলে  চাকায় পিষ্ট হয়ে নাড়িভুড়ি বেড়িয়ে  ঘটনাস্থলেই  মারা যান তিনি। ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভার এবং হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুন- বাংলাদেশ বনাম লেবানন, পরিসংখ্যানে এগিয়ে কে

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। গাছের গুল বোঝায় ট্রাকটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


ইসময়/এসআই/এমআরএম