সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

আশুলিয়ার তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তি


আনোয়ার সুলতান, আশুলিয়া, ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-24 12:04:30
আশুলিয়ার তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তি

শিল্পাঞ্চল আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপুলিশ সদস্যরা।

আরও পড়ুন - বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা। 

এদিকে, তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা, তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান। 

আরও পড়ুন - সরকারি খাস জমি দখলে, ভূমিহীন বাসিন্দারা বঞ্চিত

উল্লেখ্য, গত ২০১২ সালে ২৪ নভেম্বর এইদিনে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানার অগ্নিকান্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হয় শতাধিক শ্রমিক।

 

ইসময়/রআ/এমআরএম