সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত


আরাফাত আলী, সাতক্ষীরা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-25 19:38:00
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কুমার বিশ্বাস (৪৫) ও ছবি বিশ্বাস (৪২) নামে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে।

আরও পড়ুন - আশুলিয়ার তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তি

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা জেলা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিম কুমার বিশ্বাস ভারতের শিলিগুড়ি এলাকার ও ছবি বিশ্বাস কারিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। এঘটনায় প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী (খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই প্রাইভেট আরহী নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন - বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরিরত ছিলেন।তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

 

ইসময়/রআ/এমআরএম