সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

জামিন না দেওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-28 19:12:30
জামিন না দেওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

বিচারকের কাছে জামিনের আবেদনের পর তা নামঞ্জুর করায় ক্ষোভে বিচারকাজ চলাকালীন সময়েই বিচারককে জুতা ছুড়ে মেরেছেন এক আসামি।

আজ বুধবার (২৮ নভেম্বর) এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদালতে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আসামি মো. মনির খাঁন মাইকেল বিচারক জহিরুল কবিরকে লক্ষ্যে করে এ জুতা ছুড়ে মারেন।

আরও পড়ুন-প্রতিদ্বন্দ্বী জি এম কাদের, ভাবনা নেই বললেন আরাফাত

জানা যায়, আসামি মনির খাঁন চট্টগ্রামের নাসিরনগর থানার গোর্কন গ্রামের গোলাপ খাঁর ছেলে। চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, বিচারক জহিরুল কবির এজলাসে আসন গ্রহণ করার পরপরই আসামি মো. মনির খাঁন এ অপ্রীতিকর ঘটনা ঘটান।


এ সময় বিচারককে উদ্দেশ্য করে আসামি বলেন, তাঁকে জামিন দিচ্ছেন না এই বিচারক। এই বলে তিনি বিচারককে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন।

ঘটনার পরপরই কর্তব্যরত পুলিশরা তাঁকে ঝাঁপটে ধরে নিজেদের হেফাজতে নেয়। এরপর বিচারক এজলাস থেকে নেমে আর বিচার কার্যক্রম পরিচালনা করেনি।

আরও পড়ুন- গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের উর্মি

মামলার এজাহার থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষ রাজনীতিবিদদের নামে সোস্যাল মিডিয়ায় আশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মানহানিকর এবং মিথ্যা তথ্য প্রচার করেন মনির খাঁন।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার উপ পরিদর্শক (এসআই) তপু সাহা বাদী হয়ে ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

 

 

ইসময়/এনআই/এমআরএম