সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-15 21:05:45
ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ফরিদপুর জেলা কার্য্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন - সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ১

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল  আনুমানিক সাড়ে টায় ৯ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. শাহাবুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

আরও পড়ুন -বার্ষিক সাধারণ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জেলা সদর ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ, এলডিএ মো. ইউনুস মন্ডল, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ, ইফা ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীগণ, মডেল কেয়ারটেকার, শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ আলেম ওলামাগণ প্রমুখ। 

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা কাজী এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের ফিল্ড অফিসার মো. রাসেল।

আরও পড়ুন -পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিল। আজ  তারই যোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহা সড়কে দুর্বার গতিতে চলমান রয়েছে। কতিপয় স্বাধীনতা বিরোধী শক্তি সব সময়ই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে, আমাদেরকে এই সব অপ শক্তির হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাচাঁতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেনী পেশার মানুষের  মাঝে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে হবে।

আরও পড়ুন -ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা তবীবুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদপুরের ইফা'র উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন।

 

ইসময়/ইস/এমআরএম