সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় মঞ্চায়ন হলো ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নিশংস হত্যা কাণ্ডের কাহিনী অবলম্বনে অভিশপ্ত আগস্ট


মোঃ বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-25 00:07:15
ভোলায় মঞ্চায়ন হলো ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নিশংস হত্যা কাণ্ডের কাহিনী অবলম্বনে অভিশপ্ত আগস্ট

ভোলায় ১৫ আগস্টের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রচিত ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক 'অভিশপ্ত আগস্ট' মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের সদস্যরা নাটকটি মঞ্চায়ন করেন।

আরও পড়ুন- স্ত্রীর পরকীয়া, প্রেমিকের হাতে প্রবাসী স্বামীর মর্মান্তিক মৃত্যু!

পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় এ নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। এসময় তিনি 'অভিশপ্ত আগস্ট দেখে আবেগাপ্লুত হন। 

পুলিশ সুপার বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে প্রথম প্রতিরোধ করেছে পুলিশ প্রথম রক্ত দিয়েছে পুলিশ, প্রথম শহীদ হয়েছে পুলিশ। ১৫ আগস্ট কালরাতে যে ভয়াবহ ঘটনা ঘটে তা এখন ইতিহাসের পাতায়। তিনি বলেন বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই ১৫ই আগস্ট। মহান স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে গেলেও আমরা বঙ্গবন্ধুর শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারিনি। 

আরও পড়ুন- শ্রম আইন লঙ্ঘন করায় বিচার চলবে ড. ইউনুসের


তিনি ব বলেন, একটি মানুষ, একটি জাতির মুক্তির আশায় তার যৌবনের সিংহভাগ সময় কাটিয়েছেন অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে। পাকিস্তানি শাসকদের জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম চালিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একত্রিত করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন লাল-সবুজের এই স্বাধীন পতাকা।

আরও পড়ুন- কাউনিয়ায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক


ইসময়/আরএম/এমআরএম